রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 10, 2026
বিনোদন
বিনোদন

বাবা হারালেন সোহম

Published: November 10, 2026 at 12:23 PM
বাবা হারালেন সোহম

উৎসবের আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর পরিবারে। বাবাকে হারিয়েছেন এই অভিনেতা। গত ৯ অক্টোবর রাতে মারা গেছেন তার বাবা সুব্রত চক্রবর্তী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুতে শোকাহত সোহম ও তার পরিবারের সদস্যরা।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজার সময় থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। দশমীর দিন পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও তার চিকিৎসার জন্য বাড়িতেই নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়েছিল।


তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বাবার জন্মদিনও বেশ ঘটা করে উদ্‌যাপন করতেন অভিনেতা। ২০২১ সালে সুব্রত চক্রবর্তীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন তিনি। বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি এখন নিশ্চয়ই আরও বেশি করে মনে পড়ছে অভিনেতার।


এদিকে ব্যক্তিগত শোকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন সোহম। ২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর হারিয়েছেন বিধায়ক পদ। এর পাশাপাশি তার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ।