বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 20, 2026
নাচোল
নাচোল

নাচোলে আম শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: May 20, 2026 at 03:17 PM
নাচোলে আম শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোল উপজেলা থেকে  আতিকুল ইসলাম(১৯) নামে একজন আম শ্রমিকের  আমগাছের ডালের সাথে গলায় গামছার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি আমে ব্যাগিং (প্যাকেট পরানো) এর কাজ কারার জন্য নাচোল এসেছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,বুধবার(২০মে) দুপুরে গুঁড়িপকুর  গ্রামে একটি আমবাগানে কাজ করতে করতে  আতিকুল পাশের একটি বাগানে যান। পরে তাঁর সঙ্গী অন্য শ্রমিকরা বিকালে মরদেহ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যায়  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নাচোল থধানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে  মৃত্যুর করাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কি কারণে আতিকুল আত্মহত্যা করল তা তদন্ত করে দেখছে পুলিশ। ৩/৪ মাস পূর্বে তিনি বিয়ে করেন।  এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।