বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 20, 2026
নাচোল
নাচোল

জবাইয়ের ভয় দেখিয়ে বৃদ্ধ চালকের ভ্যান ছিনতাই: গ্রেপ্তার ৪

Published: May 20, 2026 at 03:12 PM
জবাইয়ের ভয় দেখিয়ে বৃদ্ধ চালকের ভ্যান ছিনতাই: গ্রেপ্তার ৪

নাচোল উপজেলা থেকে আকবর আলী (৬৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাভ্যান চালকের গলায় চাকু ধরে জবাই করে মরদেহ গুমের ভয় দেখিয়ে ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুণ্ঠিত ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (১৮ মে) সন্ধ্যায় ভ্যানটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর ছেলে মঙ্গলবার (১৯ মে) দুপুরে নাচোল থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে নাচোল ও জেলার গোমস্তাপুর উপজেলা এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

আকবর আলী গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার বাসিন্দা। বুধবার (২০ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন— গোমস্তাপুর উপজেলার নুনগোলা গ্রামের মো. তাইজুদ্দীনের ছেলে মো. রতন (৪১), নাচোল উপজেলার কালইর পাথরঘাটা গ্রামের মৃত তাজামুল হোসেনের ছেলে দুলাল আলী বাবু (৩৭), একই গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম (৪০) এবং কালইর কাঠালিয়াপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. বাইরুল (৩৫)।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আকবর আলী একজন দরিদ্র ভ্যানচালক। ভ্যান চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন। অভিযুক্তরা পরিকল্পিতভাবে গোমস্তাপুর ও নাচোল এলাকার বিভিন্ন স্থান থেকে ভাড়ার নামে ভ্যানে উঠে প্রাণনাশের হুমকি দিয়ে দস্যুতা করে ভ্যানটি ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে ভ্যানসহ বিভিন্ন মামলায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মাদক সেবনেও অভ্যস্ত বলে জানা গেছে। বুধবার (২০ মে) বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।