রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

Published: November 04, 2026 at 03:34 PM
শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজমতপুর হুদমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আসাদুল (৪০), পিতা রফিকুল ইসলাম, মাতা মোসাঃ মুক্তারী বেগম এবং মোঃ রজিবুল হক (২৯), পিতা তৈয়ব আলী তেনু, মাতা মোসাঃ জলেনুর বেগম। তাদের উভয়ের বাড়ি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) তারেক মাহমুদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। আজমতপুর হুদমাপাড়া গ্রামের আহসান হাবিব (৫০) নামের এক ব্যক্তির রাইস মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। আশপাশে মাদক কারবারি দেখলে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, একটি তথ্যই পারে একটি প্রজন্মকে বাঁচাতে।