মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 03, 2026
November 03, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে লুঙ্গিতে মুড়িয়ে বালুতে পুঁতে রাখা নবজাতককে উদ্ধার

Published: November 03, 2026 at 02:07 PM
শিবগঞ্জে লুঙ্গিতে মুড়িয়ে বালুতে পুঁতে রাখা নবজাতককে  উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানে লুঙ্গিতে মুড়িয়ে বালুর ভেতর অর্ধ পুঁতে রাখা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে। আজ সকালে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে মো. হামিদুল ইসলাম (৫) ও মো. নাফিউল (৩) নামের দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় তারা বালুর মধ্যে কিছু একটা দেখতে পায়। পরে হাঁটতে বের হওয়া মো. ইব্রাহিম আলী ওই দুই শিশুর কাছ থেকে রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে রাস্তার পাশের বাড়ির বাসিন্দা মো. গোলাপ হোসেনকে খবর দেন। পরে গোলাপ হোসেনসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।


কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং গোলাপ হোসেনের আশ্রয়ে রয়েছে।