তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা ভেঙ্কট প্রভু সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করেছেন। আর সেই সাক্ষাতেই তিনি তুলে দেন একটি বিশেষ উপহার, যা নিয়ে এখন দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। পরিচালক বিজয়কে উপহার দেন একটি নম্বরপ্লেট, যেখানে লেখা ছিল ‘TN07 CM 2026’। এই নম্বরপ্লেটটি ব্যবহার করা হয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘গোট’-এ। সিনেমায় বিজয়ের চরিত্রটি যে গাড়ি ব্যবহার করেছিল, সেই গাড়িতেই দেখা গিয়েছিল এই নম্বরপ্লেট। সিনেমা মুক্তির সময় থেকেই নম্বরপ্লেটটি দর্শকদের নজর কাড়ে। কারণ সেখানে ‘CM 2026’ লেখা ছিল। পরে বাস্তবেও ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন বিজয়। ফলে অনেক অনুরাগীর কাছেই বিষয়টি যেন ভবিষ্যদ্বাণীর মতো মনে হয়েছে। সম্প্রতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন ভেঙ্কট প্রভু। পোস্টে তিনি লেখেন, “একটা ইতিহাস তৈরি হলো। একটা ভাবনা থেকে স্বপ্ন, আর সেখান থেকে আজকের এই মুহূর্ত। আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে ‘গোট’-এর প্রথম প্রকাশ তাকে তুলে দিতে পেরে আমি খুব খুশি। এটা শুধুই শুরু। TN07CM2026। উল্লেখ্য, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাটি ছিল বিজয়ের রাজনৈতিক জীবনে প্রবেশের আগের অন্যতম আলোচিত কাজ। সিনেমাটি পরিচালনা করেছিলেন ভেঙ্কট প্রভু। এর কয়েক মাস পরই নিজের রাজনৈতিক দল ‘টিভিকে’ গঠনের ঘোষণা দেন বিজয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 20, 2026
বিনোদন
সিনেমায় ব্যবহৃত সেই নম্বরপ্লেট মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন পরিচালক
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026