সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে এখন ব্যাপক ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ। ফেসবুকের ক্যাপশন, কমেন্ট থেকে শুরু করে মিম— সবখানেই ঘুরে ফিরছে এই ডায়ালগ। সাধারণ নেটিজেনদের পাশাপাশি এবার সেই ট্রেন্ডে যোগ দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও! শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের অফিশিয়াল ফেসবুক পেজে এই ভাইরাল সংলাপ ব্যবহার করে একটি মজার পোস্ট শেয়ার করা হয়। সেখানে অভিনেতার একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথা ঠিক না বেঠিক?’ আর সেই ছবিটির মধ্যে লেখা রয়েছে, ‘ কী রাগ করলা!’পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করছেন, শাকিবের আসন্ন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই জনপ্রিয় এই ট্রেন্ডকে কাজে লাগানো হয়েছে। মূলত গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই ‘রাগ করলা’ সংলাপটির জনপ্রিয়তা শুরু। ভিডিওতে দেখা যায়, কাঁধে ঝোলা নিয়ে এক কন্টেন্ট ক্রিয়েটর রাস্তার এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথা বলার সময় প্রতিটি বাক্যের শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করছেন, ‘রাগ করলা?’ ভিডিওটির অদ্ভুত উপস্থাপনা ও কনটেন্ট ক্রিয়েটরের কথার ধরন নেটিজেনদের কাছে দ্রুতই হাস্যরসের খোরাক হয়ে ওঠে। এরপর থেকেই শুরু হয় মিম বানানোর প্রতিযোগিতা। কেউ অফিসের বসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণের সঙ্গে তুলনা করছেন সেই কনটেন্ট ক্রিয়েটরের। এবার সেই ভাইরাল ট্রেন্ডে শাকিব খান যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যেন আরও বেড়ে গেছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026