সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ ও বিদেশী মদ জব্দ

Published: November 02, 2026 at 12:58 PM
শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ ও বিদেশী মদ জব্দ

 

শিবগঞ্জ উপজেলার একটি আমবাগানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)  অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় ১৯৪ বোতল সিরাপ এবং ২০ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে। এসআরবি জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরশিয়া চামা গ্রামের একটি আমবাগানে  অভিযান চালানো হয়। এ সময় বাগানে পড়ে থাকা কয়েকটি প্লাষ্টিকের বস্তায় রাখা ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল এবং ২০  বোতল বিদেশী মদ পাওয়া যায়। আজ দুপুরে এসআরবি-৫ ব্যাটালিয়নের  চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করে বলা হয়, জব্দ  মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।