রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 01, 2026
November 01, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

Published: November 01, 2026 at 10:05 AM
আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ট্যাংকাটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানে বলে আজ শুক্রবার জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি। আল মায়েদা নামে এ ট্যাংকারটির কোনো ক্রুত এ ঘটনায় আহত হয়নি এবং সবাই সুস্থ আছে বলে জানিয়েছে কাতারি সংস্থাটি। এছাড়া হামলার কারণে পরিবেশগত কোনো প্রভাবও পড়েনি। কাতারের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি বলেছে, “নৌযানটি নিরাপদ অবস্থায় আছে, এটি সক্রিয় আছে এবং হামলায় কী কী প্রভাব পড়েছে তার নিরূপণ করা হচ্ছে।


গ্যাস ট্যাংকার লক্ষ্য করে আরব উপসাগরে কে বা কারা

হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। আরব উপসাগর পারস্য উপসাগর নামেও পরিচিত। এখানে হরমুজ প্রণালি পেরিয়ে যেতে ও বের হতে হয়। ইরানের দেওয়া শর্তগুলো যদি যুক্তরাষ্ট্র পূরণ করে তাহলে দুইদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি উল্লেখ করেছেন, তাদের অন্যতম শর্ত হলো হরমুজে ইরান ও ওমান যে নতুন রুট নির্ধারণ করেছে সেটির স্বীকৃতি দিতে হবে। সংবাদমাধ্যম আলজাজিরাকে এক ব্যাপারে আরাঘচি বলেছেন, এরসঙ্গে অন্যান্য শর্ত হলো ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছে সেগুলো তুলে নিতে হবে; মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সংখ্যা কমাতে হবে; জুনে হওয়া চুক্তির মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি আবার পুনর্বহাল করতে হবে; ইরানের জব্দকৃত অর্থ ছাড় করতে হবে, যারমধ্যে কাতারে যেসব অর্থ জব্দ করা আছে সেগুলোও থাকবে, হরমুজে ইরান ও ওমানের নির্ধারিত রুট ছাড়া বাকি সব রুট বন্ধ করে দিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করে দিতে হবে।


সূত্র: আলজাজিরা