রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 01, 2026
November 01, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ বন্ধ হচ্ছে ডিজে পার্টি

Published: November 01, 2026 at 10:00 AM
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ বন্ধ হচ্ছে ডিজে পার্টি

ভারতের বিহার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের জন্য ফরমাল বা আনুষ্ঠানিক পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে স্কুল চত্বরে ডিজে সেট, ডিস্কো নাচ এবং এ ধরনের অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানান, এই নির্দেশিকা বাস্তবায়ন নিশ্চিত করতে শিক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা দফতরের প্রশাসন পরিচালক বিজয় কুমার পান্ডের সই করা গত ৩০ অক্টোবর জারি করা এক আদেশে জেলা কর্মকর্তাদের স্কুল ও দফতরে কাজের সময় কর্মচারীদের আনুষ্ঠানিক পোশাক পরিধান নিশ্চিত করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত শিক্ষক এবং কর্মচারীদের অবশ্যই পাঠদান ও দাফতরিক সময়ে মার্জিত ও আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশনার কঠোর পালন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। স্কুল ক্যাম্পাসে ডিজে সেট, ডিস্কো নাচ এবং বিভিন্ন অনুচিত বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা বিভাগ। তবে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট করা দিনে এবং শৃঙ্খলা বজায় রেখে কেবল সাংস্কৃতিক পরিবেশনা করার অনুমতি দেওয়া হবে। পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২ আদেশে আরও বলা হয়েছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত দিনে কেবল নৃত্য, সংগীত ইত্যাদির সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশনই গ্রহণযোগ্য। আগে দেওয়া নির্দেশ অমান্য করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শিক্ষক ও অন্যান্য কর্মীরা জিন্স ও টি-শার্টের মতো ক্যাজুয়াল পোশাকে স্কুলেও আসা অব্যাহত রেখেছেন। শিক্ষা বিভাগ জানিয়েছে, এ ধরনের চর্চা শিক্ষার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং তা একেবারেই অগ্রহণযোগ্য।


সূত্র: উইয়ন নিউজ