রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 01, 2026
November 01, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮

Published: November 01, 2026 at 11:25 AM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৭ জনের। রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯২৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহ বিভাগের ৯২ জন, রাজশাহী বিভাগের ১৮৫ জন, সিলেট বিভাগের ১৯ জন এবং রংপুর বিভাগের ৭৩ জন রোগী রয়েছেন।