দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময়ে নতুন করে আরও এক হাজার শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ শিশু এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ শিশু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে ১১৪৯ শিশু এবং নিশ্চিত হামে মারা গেছ ১০৫ শিশু। ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৪ শিশু, চট্টগ্রামে ২৬৪ শিশু, সিলেটে ১২৬ শিশু, বরিশালে ১২৯ শিশু, খুলনায় ৮৯ শিশু, ময়মনসিংহে ৮৯ শিশু, রংপুরে ৫১ শিশু এবং রাজশাহীতে ৪১ শিশু শনাক্ত হয়েছে।
শিরোনাম
জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাইমেশিন
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ
হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা নিবন্ধন শুরু সোমবার
সার মজুত ও বিতরণের হিসাব নিয়মিত যাচাই করতে হবে: কৃষিমন্ত্রী
হামে আরও দুই শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১৩৫৩
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের
টাইগারদের অসহায় আত্মসমর্পণ
Printed on: November 01, 2026
November 01, 2026
জাতীয়
হামে আরও দুই শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১৩৫৩
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
Nov 01, 2026
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
Nov 01, 2026