ভারতীয় চলচ্চিত্রে অন্যতম বড় আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস। এবার ২৬তম আসরে দাপট দেখিয়েছে ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি। ছবিটির জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আনীত পাড্ডার হাতে। গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’। সিনেমাটির পরিচালক আদিত্য ধর হয়েছেন সেরা পরিচালক। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত। আর নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্না। পরিচালনার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। ছবিটির চিত্রগ্রহণের জন্য পুরস্কার পেয়েছেন বিকাশ নওলাখা। সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি। সব মিলিয়ে অভিনয়, নির্মাণ ও কারিগরি বিভাগে ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি। অন্যদিকে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। একই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আহান পান্ডে। গানের বিভাগেও এগিয়ে ছিল ‘সাইয়ারা’। সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন ফাহিম আবদুল্লাহ। আর সেরা নারী প্লেব্যাক গায়কের স্বীকৃতি পেয়েছেন শ্রেয়া ঘোষাল। ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন হুমা কুরেশি। ডিজিটাল বিভাগে আলোচনায় ছিল আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সেরা সিরিজসহ মোট চারটি পুরস্কার জিতেছে এটি। সিরিজটির জন্য সেরা পরিচালক হয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী হয়েছেন অনন্যা সিং। সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি। ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জয়দীপ আহলাওয়াত। সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের পুরস্কারও জিতেছে সিরিজটি। তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’। আর সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড শোর পুরস্কার পেয়েছে ‘দ্য ট্রেইটরস’। ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও গেছে ছবিটির ঝুলিতে। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন সানিয়া মালহোত্রা। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এদিকে কারিগরি বিভাগে ‘ছাওয়া’ ছবিও পেয়েছে একাধিক পুরস্কার। সেরা আবহসংগীতের স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কৃত হয়েছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।
শিরোনাম
জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাইমেশিন
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ
হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা নিবন্ধন শুরু সোমবার
সার মজুত ও বিতরণের হিসাব নিয়মিত যাচাই করতে হবে: কৃষিমন্ত্রী
হামে আরও দুই শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১৩৫৩
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের
টাইগারদের অসহায় আত্মসমর্পণ
Printed on: November 01, 2026
November 01, 2026
বিনোদন
আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার?
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
Nov 01, 2026
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
Nov 01, 2026