জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে ২০০০ সালের প্রথম দিকে প্রথম কোনও নায়িকার বিপরীতে তাকে পর্দা ভাগ করতে দেখা যায়। এর মধ্যে ১৫৫জন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন বলে জানান মীর সাব্বির। তার সর্বশেষ নায়িকা নীলাঞ্জনা নীলা। অভিনেতা বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনও জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি। অভিনেতা জানান, তার সমসাময়িক জয়া, তারিন, পপির পাশাপাশি চলতি সময়ের অনেকের সঙ্গে কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে প্রধান চরিত্রে সূবর্ণা মুস্তফার পাশাপাশি তিনি ছিলেন। ক্যারিয়ারে প্রথম কোন নায়িকার সঙ্গে পর্দা ভাগ করেছেন জানতে চাইলে মীর সাব্বির বলেন, ‘আমার শুরুটা বিটিভি থেকে। সে সময় প্রথম দিকে নায়িকা ছাড়া নাটকে অভিনয় করেছি। এরপর ২০০০ সালের প্রথম দিকে গোলাম ফরিদা ছন্দার সঙ্গে প্রথম পর্দা ভাগ করেছি। সেই নাটকের প্রযোজক ছিলেন আবু তাহের। মীর সাব্বির অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। খুব শিগগির তার পরিচালনায় ‘খুব চেনা গল্প’শিরোনামের একটি ধারাবাহিক প্রচারে আসবে। খুব শিগগির এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটির।
শিরোনাম
জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাইমেশিন
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ
হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা নিবন্ধন শুরু সোমবার
সার মজুত ও বিতরণের হিসাব নিয়মিত যাচাই করতে হবে: কৃষিমন্ত্রী
হামে আরও দুই শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১৩৫৩
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের
টাইগারদের অসহায় আত্মসমর্পণ
Printed on: November 01, 2026
November 01, 2026
বিনোদন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা প্রথম নায়িকা কে ছিলেন
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
Nov 01, 2026
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
Nov 01, 2026