শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 31, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

Published: October 31, 2026 at 12:09 PM
শিবগঞ্জে প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫। গ্রেপ্তার সহুবুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে সহুবুল ইসলাম। এসআরবি সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল জানতে পারে, সহুবুল ইসলাম সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে এসআরবির আভিযানিক দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং এসময়  তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এসআরবি জানায়, মাদকদ্রব্য বিধি অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে একটি মামলা দায়ের করে, উদ্ধার করা হেরোইনসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।