বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত গরমে আম খেলে মিলবে অনেক উপকার অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী ৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী
Printed on: June 17, 2026
May 19, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

Published: May 19, 2026 at 11:19 AM
ভোলাহাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমীর শেখ, বিআরডিবি কর্মকর্তা মো. সবুজ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গণমাধ্যমকর্মী গোলাম কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবাগ্রহীতা ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, ১৯ মে থেকে শুরু হওয়া এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খতিয়ান, জমাখারিজ ও ভূমি উন্নয়ন কর বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।