শিবগঞ্জ
সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন ও ৫৬ বোতল
ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে ৫৯বিজিবি। বিজিবি জানায়, আজ ভোররাত সাড়ে
৩ টার দিকে গোপন খবরের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি টহল দল সীমান্তের শাহাবাজপুর
ইউনিয়নের উপ-চকপাড়া গ্রামে
অভিযান চালায়। অভিযানে সড়কের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬০ পিস বুপ্রেনরপিন ইনজেকশন ও ৫৬ বোতল
ফেয়ারডিল সিরাপ জব্দ হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ
৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু
অভিযানটি নিশ্চিত করে বলেন, মাদকসহ যেকোন চোরচালান বন্ধে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ
প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক।