হাঁটুতে আঘাত পাওয়ার কারণে মার্কিন সংগীত শিল্পী, গায়িকা, অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা বারবারা স্ট্রেইস্যান্ড চলতি মাসের শেষ সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ দিচ্ছেন না। এই কিংবদন্তির চলচ্চিত্র উৎসবের আজীবন সম্মাননা পুরস্কারের সমতুল্য সম্মানসূচক পালম ডি’আর গ্রহণ করার কথা ছিল। বারবারা স্ট্রেইস্যান্ড জানিয়েছেন, তিনি অনুপস্থিত থাকলেও উৎসবের আয়োজকরা থাকে সম্মানিত করবেন। এক বিবৃতিতে এই গায়িকা-অভিনেত্রীকে বলেন, আমার চিকিৎসকদেরপরামর্শে এবং হাঁটুর আঘাত থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায়, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে এ বছর আমি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারছি না। তবে আমি সম্মানসূচক পালম ডি'অর পুরস্কার পেয়ে গভীরভাবে সম্মানিত। একই সঙ্গে ৭৯তম সংস্করণের অসাধারণ চলচ্চিত্রগুলো উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্ট্রেইস্যান্ড আরও বলেন, আমি আমার অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর জন্যও খুব আগ্রহী ছিলাম— এবং অবশ্যই, ফ্রান্সে ফিরে আসার জন্যও, যে জায়গাটিকে আমি সবসময় ভালোবেসেছি। উৎসব আয়োজক এবং যারা চলচ্চিত্র শিল্পকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পিটার জ্যাকসনকে একটি সম্মানসূচক পালম দ’অর প্রদান করা হয়। এছাড়া হলিউড তারকা জন ট্রাভোল্টা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত প্রথম সিনেমার প্রিমিয়ার করার পর এই পুরস্কার পেয়েছেন। আগামী ২৩ মে পর্দা নামবে কান চলচ্চিত্র উৎসবের।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 18, 2026
বিনোদন
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মার্কিন অভিনেত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026