বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য ডিজিটাল বিনোদনের জগতে যুক্ত হচ্ছে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম উৎসব। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান নিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে এই নতুন সেবা, যেখানে মূল ফোকাস থাকবে বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্ম। শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টদের দাবি, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো বাংলা সিনেমা মুক্তির পর দ্রুততম সময়ে সেটি এই প্ল্যাটফর্মে দেখার সুযোগ থাকবে। নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও নানা ধরনের কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে প্ল্যাটফর্মটি। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ হাসান অভি। তিনি বলেন, “বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, “দেশে সিনেমা হলের সংখ্যা কমে এসেছে। প্রতিটি জেলায় হল না থাকায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। আবার বাংলা সিনেমা বিশ্বের নানা দেশে মুক্তি পেলেও অনেক প্রবাসী দর্শক সহজে সেগুলো দেখতে পারেন না। তাদের জন্যই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ‘উৎসব’। জাহিদ হাসান অভির ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শকসংখ্যা বেড়েছে। তবে এই দর্শকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের ঘাটতি ছিল। সেই শূন্যস্থান পূরণ করতেই আসছে ‘উৎসব’। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ এবং এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন। প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে সরাসরি সেবা চালু হবে। পরবর্তীতে গুগল প্লে স্টোরে অ্যাপ উন্মুক্ত করা হবে। এছাড়া ধাপে ধাপে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 17, 2026
বিনোদন
বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026