ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর ব্যক্তিগত জীবন আবারো আলোচনার জন্ম দিয়েছে। স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন এই অভিনেত্রী। শনিবার (১৭ মে) দিবাগত রাতে সুবাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে সুবাহ জানান, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের স্বপ্ন নিয়েই ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। অভিনেত্রীর ভাষ্য, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি, ভবিষ্যতে আরো কয়েকটি বিয়ে করার ইঙ্গিতও দিয়েছেন। এসব বিষয়ে প্রতিবাদ জানালে তাকে চুপ থাকতে বলা হতো, অন্যথায় সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ সুবাহর। নায়িকা-গায়িকাদের সঙ্গে সুবাহর স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে দাবি তার। এ অভিনেত্রী জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও হেয় করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। কিছু দিন আগে বিয়ের খবর জানান সুবাহ। তার দাবি, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এরপর থেকে তিনি নানাভাবে মানসিক নির্যাতন ও হুমকির মুখে পড়েছেন। তার কাছে এসব ঘটনার বিভিন্ন প্রমাণ রয়েছে এবং সময় হলে সেগুলো প্রকাশ করবেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সুবাহর স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 17, 2026
বিনোদন
স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সুবাহর পরকীয়ার অভিযোগ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026