শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 03, 2026
খেলাধুলা
খেলাধুলা

এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ

Published: October 03, 2026 at 01:25 PM
এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ


বাংলাদেশ জাতীয় হকি দল সপ্তম স্থান অর্জন করে এশিয়ান গেমসের মিশন শেষ করল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোরলাইন হয় ২-০। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।