শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে

Published: October 03, 2026 at 02:55 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ১২ জন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন আক্রান্ত শিশুদের মধ্যে ৮ জন ছেলে ও ৪ জন কন্যাশিশু রয়েছে। আজ জেলা হাসপাতালের শ্বাসকষ্টবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে— এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের। গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। তাই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। তুলনামূলক ঠাণ্ডা জায়গায় শিশুদের রাখতে হবে, বয়স অনুযায়ী তরল খাওয়ার খাওয়াতে হবে, ঘেমে গেলে গা মুছে দিতে হবে, হালকা সুতি জামাকাপড় পরাতে হবে, প্রখর রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে।