শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

এসএ-২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

Published: October 02, 2026 at 12:36 PM
এসএ-২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০ এর নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে আছেন নাহিদ রানাই। এছাড়া সরাসরি চুক্তিতে আগেই লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ। সব মিলিয়ে এসএ-২০ এর নিলামে রাখা হয়েছে ১৫৬ জন ক্রিকেটারকে। বাংলাদেশ থেকে আছেন কেবল নাহিদ রানাই। নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় মিলিয়ন র‌্যান্ড। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ১১ লাখ টাকার চেয়েও বেশি। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএ২০ এর নিলাম। টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি।