শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

এক বছরেই স্পেনের দুই ক্লাবের মালিক মেসি

Published: October 02, 2026 at 12:34 PM
এক বছরেই স্পেনের দুই ক্লাবের মালিক মেসি

 

আগেই জানা গিয়েছিল, স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা অর্জনে প্রাথমিক চুক্তি করেছেন লিওনেল মেসি। সেই প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল ক্লাবটি নিশ্চিত করেছে, মেসি আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দলটিকে অধিগ্রহণ করেছেন। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির মাধ্যমে ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।