শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 03, 2026
বিনোদন
বিনোদন

এর চেয়ে বেশি আর কিছুই চাই না বলিউডের তারকা ভিকি

Published: October 03, 2026 at 01:42 PM
এর চেয়ে বেশি আর কিছুই চাই না বলিউডের তারকা ভিকি

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে ২০২৫ সালের নভেম্বরে এসেছে তাদের প্রথম সন্তান বিহান। বাবা হওয়ার পর জীবনে যে বড় পরিবর্তন এসেছে, তা নিয়ে সম্প্রতি আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন ভিকি। এক সাক্ষাৎকারে ভিকি জানান, ছেলের প্রথম হাসি, প্রথম ডাক এবং স্ত্রী ক্যাটরিনার মুখের আনন্দ তাঁকে এমন কিছু মুহূর্তের মুখোমুখি করেছে, যখন তাঁর মনে হয়েছে জীবনে আর কিছুই চাওয়ার নেই।


অভিনেতা বলেন, ‘মানুষ নাকি জীবনে কখনও পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু গত ১০ মাসে আমি এমন অনেক মুহূর্ত বেঁচেছি, যেখানে মনে হয়েছে এর চেয়ে বেশি আর কিছুই চাই না। স্ত্রীর মুখের জেল্লা আর ছেলের খিলখিল করে হেসে ওঠার মুহূর্তটা যদি ধরে রাখা যেত!’


বাবা হওয়ার পর নিজের আচরণ ও দায়িত্ববোধের দিকেও নতুন করে নজর দিচ্ছেন ভিকি। তাঁর মতে, একটি শিশু জীবনের শুরুর পর্যায়ে বাবা-মায়ের কাছ থেকেই অনেক কিছু শেখে। তাই বিহান যেন তাঁর কাছ থেকে সঠিক শিক্ষা পায়, সে বিষয়টি মাথায় রেখে নিজের আচরণেও পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি।


সম্প্রতি আম্বানিদের গণেশ চতুর্থী উদযাপনে ভিকি ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যায়। সেখানে প্রসব-পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হন ক্যাটরিনা। যদিও বিষয়টি নিয়ে ভিকি ও ক্যাটরিনা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


এর আগে ‘বিগ বস’-এর মঞ্চে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান সালমান খান। তিনি বলেন, মা হওয়ার পর নারীদের ওজন বাড়া স্বাভাবিক এবং এ নিয়ে কাউকে ট্রোল করা উচিত নয়।