চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ১ জন হাম রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৯ জন রোগী ভর্তি ছিল এবং নতুন ভর্তি ১ জন। ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এই ১০ জনের মধ্যে ৭ জন ছেলে ও ৩ জন কন্যাশিশু।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৪ জনে।