শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 03, 2026
বিনোদন
বিনোদন

তারকা হওয়ার স্বপ্নে নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

Published: October 03, 2026 at 01:46 PM
তারকা হওয়ার স্বপ্নে নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

টালিউড থেকে ঢালিউড— দুই বাংলাতেই শক্ত আসন ইধিকা পালের। টেলিভিশন জগৎ দিয়ে অভিনয় সফর শুরু করলেও বর্তমানে পড় পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। সিনেমায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা এখন সুপারস্টার দেবের নায়িকা। তবে অনেকেই হয়তো জানেন না, সিনেমায় গ্ল্যামারাস এই নায়িকার আসল নাম কিন্তু ইধিকা নয়। কেরিয়ারের শুরুতেই নিজের আসল নাম ছেঁটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন টালিপাড়ার সুন্দরী এই অভিনেত্রী।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছোটপর্দায় ধারাবাহিকের মাধ্যমে ইধিকার অভিনয়ে পথচলা শুরু। আর সে সময় ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ কিংবা ‘রিমলি’ তিনি ইন্ডাস্ট্রি ও পরিচিত মহলে টুম্পা পাল নামেই পরিচিত ছিলেন। 


কিন্তু শোনা যাচ্ছে, রুপালী জগতে স্থায়ী আসন তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী! ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী একটি ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে বেছে নেন ‘ইধিকা’ নামটি।


নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে পথচলা শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে পরপর চলচ্চিত্রে কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ইধিকা।


জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।