শনিবার ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: May 16, 2026
May 16, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

শসা নাকি গোলাপ জল-রোদে পোড়া ত্বকে কোনটা বেশি উপকারী

Published: May 16, 2026 at 11:27 AM
শসা নাকি গোলাপ জল-রোদে পোড়া ত্বকে কোনটা বেশি উপকারী

তীব্র রোদে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। এ সময় অনেকেই ত্বকের যত্নে ফেস মিস্ট, টোনার, সানস্ক্রিনের মতো পণ্য ব্যবহার করেন। কেউ কেউ ঘরোয়া উপাদান হিসেবে  গোলাপ জল আর শসা ব্যবহার করেন। দুটি উপাদানই ত্বকের জন্য উপকারী। তবে রোদে পোড়া দাগ দূর করতে কোনটি বেশি কার্যকর তা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ‘এই সময়ে’র এক প্রতিবেদনে। 


গোলাপ জলের ব্যবহার 

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপ জলের তুলনা নেই। এটি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। নিয়মিত গোলাপ জল মাখলে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে। এর ফলে ত্বক তৈলাক্ত বা শুষ্ক হয়ে ওঠে না, টানটানও থাকে। ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে গোলাপ জল। 


শসার রসের ব্যবহার

গরমের দিনে ত্বকে স্বস্তি দেয় শসার রস। এতে থাকা কুলিং এজেন্ট মুহূর্তের মধ্যে ত্বককে সতেজ করে তোলে। ত্বকের জ্বালা ভাব কমিয়ে শীতলতা এনে দেয়। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখে শসা। এ ছাড়া শসায় থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়। এই প্রাকৃতিক উপাদানটি সংবেদনশীল কিংবা শুষ্ক, যে কোনও ত্বকে ব্যবহার করা যায়।


শসা নাকি গোলাপ জল?

শসা এবং গোলাপ জল দুটোই ত্বকের জন্যে উপকারী। তবে সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানাটা জরুরি। রোদ ত্বক পুড়ে গেলে বাড়ি ফিরেই শসার রস লাগাতে পারেন। এতে ত্বকের জ্বালা-পোড়া বা চুলকানি কমবে। ত্বকে আরাম লাগবে। তবে দৈনিক রূপচর্চায় গোলাপ জল রাখতে পারেন। টোনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। নিয়মিত গোলাপ জল ব্যবহারে ত্বক পরিষ্কার এবং সুস্থ থাকে।