বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের শিশু অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার, দম্পতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ ১৫০ বছর পর ফিরল হারিয়ে যাওয়া পাখি ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায় রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার শি জিনপিংয়ের ঐতিহাসিক সফর ঘিরে হোয়াইট হাউসে বর্ণাঢ্য আয়োজন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি দীর্ঘ লড়াই শেষে ক্যান্সার জয়, ফের পর্দায় ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা
Printed on: September 23, 2026
September 23, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার

Published: September 23, 2026 at 11:38 AM
রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার

এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। ডেঙ্গু জ্বরে শরীর দুর্বল হয়ে পড়ার পাশাপাশি অনেক রোগীর রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যেতে পারে। পাশাপাশি সারা শরীরে প্রচণ্ড ব্যথাও হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর জটিল অবস্থায় রক্তপাতের ঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ থাকে। ডেঙ্গুতে চিকিৎসকের পরামর্শ, পর্যাপ্ত তরল গ্রহণ এবং নিয়মিত রক্তের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লাটিলেট বাড়াতে পারে-এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন-


পেঁপে: পাকা পেঁপেতে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ডেঙ্গুর সময় সহজে হজম হয় এমন ফল হিসেবে এটি খাওয়া যেতে পারে। 


ব্রোকলি: ভিটামিন ‘কে’– এর দারুণ উৎস ব্রোকলি, যা রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। যদি দ্রুত কমতে থাকে, তবে প্রতিদিনকার খাবারে অবশ্যই ব্রোকলি যুক্ত করবেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে।


বেদানা: বেদানায় দরকারি নানা পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। শরীরের ধকল কাটাতে বেদানা দারুণ উপকারী। এ ছাড়া এটি আয়রনের উৎস বলে রক্তের জন্য উপকারী। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু সারাতে এটি উপকারী।


পালং: আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস পালং। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।


ডাবের পানি: ডেঙ্গুতে পর্যাপ্ত তরল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবের পানিতে পানি ও বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।