মডেল, নৃত্যশিল্পী হিসেবেই নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন সাদিয়া ইসলাম মৌ। তবে তার জনপ্রিয়তা ও চাহিদার কারণে অনেক নির্মাতাই তাকে অনুরোধ করেন অভিনয় করতে। কাছের মানুষদের অনুরোধে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল অভিনয় করতে রাজি হন এই তারকা। যে কারণে বিশেষ দিনের নাটক-টেলিফিল্মেই বেশি তেখা যায় তাকে। সেই ধারবাহিকতায় এবার ওয়েব সিরিজে অভিনয় করলেন মৌ। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’। সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। আর এই ওয়েব ফিল্মেই নাম ভূমিকায় দেখা যাবে মডেল-অভিনেত্রীকে। আসন্ন কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গত বছরের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও এর দৃশ্যধারণ শেষ হয়েছিল আরও আগে। তখন সিনেমাটির নাম ছিল ‘গহীন অতল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সারার সংসার’। মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভূমি ছিল সত্তরের দশক। তবে বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে ‘সারার সংসার’-এর গল্পকে আধুনিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। ওয়েব সিনেমাটির গল্পে দেখা যাবে, মৌ অভিনীত সারা এক রাতে ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে। পরে মেয়ের সম্মান রক্ষায় পুরো ঘটনা গোপন করার চেষ্টা করে সে। লাশ সরিয়ে ফেললেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিখোঁজ ব্যক্তিকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করলে পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্যে গল্প এগিয়ে যায় টানটান উত্তেজনায়। সিনেমাটি নিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয়, মানসিক টানাপোড়েন সব একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল। গল্পটা পড়েই মনে হয়েছে, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারে মাসুদ রানা ছাড়াও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ তেমনই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রহস্য ও সাসপেন্সও রয়েছে। ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026