শিবগঞ্জ
উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১
গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান নামে এক মাদক কারবারিকে
গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া গ্রামের মেহেদী হাসান। এসআরবি-৫ এর পাঠানো
প্রেস নোটে জানানো হয়, আজ ভোর সাড়ে
৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালিয়ে খড়
রাখার একটি ঘর থেকে ৬
কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা গেলেও তার সহযোগী আল-মামুন পালিয়ে
যান। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পলাতক আল-মামুনের সঙ্গে
যোগসাজশে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করে মেহেদী হাসান। এঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।