শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে চাঁপাইনবাবগঞ্জে অংশীজনদের সঙ্গে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদে ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ঘণ্টা নবীন বাবু থেকে ‘ন্যাচারাল স্টার’ নানি তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না- লিখেছেন রাশমিকা নাটকের পর শেষ মুহূর্তে রায়ানের গোলে ড্র করলো মরিয়া ব্রাজিল সাত দিনের মধ্যে পুনরায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের কড়াকড়ির মধ্যেও জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
Printed on: September 25, 2026
September 25, 2026
ভোলাহাট
ভোলাহাট

ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন

Published: September 25, 2026 at 02:32 PM
ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আতাহার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার জুম্মার নামাজের পর জনগণের মধ্যে মাদকবিরোধী সচেনতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম এই লিফলেট বিতরণ করেন। 

এসময় মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। অন্যদিকে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ডিএনসির একটি টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী বিনটোলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ মো. রফিকুল ইসলাম (৫৪) নামের এজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল শিকারী বিনটোলা গ্রামের মৃত জমসেদ আলির ছেলে। এঘটনায় তার বিরুদ্ধে জেলা ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।