কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, বন্ধু, স্বজন, সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখরাও তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বিশ্বাস করেছিলেন, চিকিৎসা শেষে আবারও প্রাণচঞ্চল হাসি নিয়ে ফিরবেন কারিনা। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হলো না। তার হঠাৎ চলে যাওয়া যেন স্তব্ধ করে দিয়েছে পরিচিত মানুষদের স্মৃতির ভুবন। শুধু কনটেন্ট নির্মাতা হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে গল্প লেখাতেও মনোযোগী হয়ে উঠেছিলেন কারিনা। নিজের লেখা একটি গল্প নিয়ে কাজ করছিলেন তিনি, যেখানে অভিনয়ও করেছিলেন নিজেই। সেই প্রসঙ্গ টেনে নির্মাতা রেদওয়ান রনি আবেগঘন শোকবার্তায় লিখেছেন, কারিনা যেন গল্প লিখতে লিখতেই না ফেরার গল্পের দেশে পাড়ি জমালেন। রনি স্মৃতিচারণ করে জানান, দেখা হলেই তাদের মধ্যে মজার এক তর্ক হতো—কে কার বড় ভক্ত। কারিনার প্রাণবন্ত উপস্থিতি, গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি আর সবসময় হাসিমাখা মুখের কথা স্মরণ করে তিনি লেখেন, “এইতো কয়েকদিন আগে বলে গেল, লেখাটা শেষ হলেই গল্পটা শুনব আবার। কারিনা গল্প লিখতে গিয়ে নিজেই না ফেরার গল্পের দেশে চলে গেল।” চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি স্মৃতিচারণ করে জানিয়েছেন, কিছুদিন আগেও কারিনা তাকে ফোন করে নতুন সিনেমা দেখার পরিকল্পনার কথা বলেছিলেন। সেই অসমাপ্ত কথোপকথনের স্মৃতি এখন তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। সহকর্মী ইনফ্লুয়েন্সার ডানা ভাই জোস লিখেছেন, কারিনা ছিলেন হাসি, বন্ধুত্ব আর মমতার আরেক নাম। তার ভাষায়, “তুমি ছিলে আমাদের জীবনের রোদ্দুর, এখন হয়তো সবচেয়ে উজ্জ্বল তারা।”সংগীতশিল্পী মিনার রহমান জানান, কারিনার তৈরি কনটেন্ট সবসময়ই প্রাণবন্ত ও ইতিবাচকতায় ভরা ছিল। খুব বেশি দেখা না হলেও তিনি নিয়মিত কারিনার কাজ অনুসরণ করতেন। শেষবার এক দাওয়াতে দেখা হয়েছিল, যেখানে কারিনা একটি টক শো করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, মাত্র এক মাস আগেও কারিনা তার অভিনয়ের প্রশংসা করে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। কখনও ভাবেননি, সেটিই হবে তাদের শেষ কথোপকথন। এছাড়া পরিসা ইভানা, মাকসুদা মাসু, নাজিফা তুষি, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খান, আরিক আনাম খান, তাসনুভা তিশা এবং নীল হুরের জাহান-সহ আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026