ঈদে মুক্তি পাচ্ছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। নির্মাতা টিমের আগের দুই নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এবারও দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। আগের দুটি কাজের মতোই এবারের নাটকটির কেন্দ্রেও রয়েছে সম্পর্কের গল্প, তবে ভিন্ন আঙ্গিকে। নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের অনুমানের বাইরের এক অভিজ্ঞতা দেবে। নাটকের প্রতিটি বাঁকে থাকবে চমক, যা দর্শককে শিহরিত করবে এবং শেষ পর্যন্ত এক ধরনের আবেগঘন ধাক্কা দেবে। নির্মাতা সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি। গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। তার এই সহজ-সরল রূপেই মুগ্ধ হয় সাদাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক জটিল মোড় নেয়। গল্প সম্পর্কে নির্মাতা এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তিনি চান, পুরোটা দর্শক দেখেই জানুক। অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। শেষ পর্যন্ত দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। নীহা বলেন, ‘এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। ‘মায়াপাখি’ ঈদে সিএমভি-তে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ অনেকে।
শিরোনাম
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ
চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০
সর্বশেষ খবর
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
Sep 04, 2026
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
Sep 04, 2026
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
Sep 04, 2026
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
Sep 04, 2026