নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে সবসময় নিবেদিত থেকেছেন ভালো গানের চর্চায়। উপহার দিয়েছেন অনেক সাড়া জাগানো গান। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। খ্যাতির আড়ালে তার জীবনেও রয়েছে অন্যরকম গল্প, যা অনেকেরই অজানা। সংগীত ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের এমন কিছু গল্প শোনা যাবে এবার তার মুখে। সম্প্রতি ধারণকৃত মাছরাঙা টেলিভিশন-এর ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এসব গল্প বলেছেন তিনি। অনুষ্ঠানে তার সহশিল্পী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরাও তার সম্পর্কে বলবেন। ফাহমিদা নবী বলেন, ‘দীর্ঘ সংগীতজীবনে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দর্শক-শ্রোতারা আমাকে শিল্পী হিসেবে দেখেন, কিন্তু এর পেছনে যে সংগ্রাম, মানুষের ভালোবাসা আছে, সেসব গল্প খুব কমই বলা হয়। এই অনুষ্ঠানে আমি আমার জীবনের কিছু না বলা স্মৃতি সবার সঙ্গে ভাগাভাগি করেছি।’ মৌসুমী মৌ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। প্রচারিত হবে আজ ১৫ মে শুক্রবার রাত ৯টায়। প্রসঙ্গত, ১৯৭৯ সালে ফাহমিদা নবী তার সংগীতজীবন শুরু করেন। চার দশকের বেশি সময় ধরে তিনি সাফল্যের সঙ্গে গান গেয়ে যাচ্ছেন। উপমহাদেশীয় আধুনিক ও ক্ল্যাসিকাল গানে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতেও রয়েছে তার সমান বিচরণ।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026