বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

Published: September 09, 2026 at 03:16 PM
শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

মৎস্য সম্পদ বৃদ্ধি ও জলাশয়ের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে তহাখানা সংলগ্ন পুকুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা নয়ন মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবীরা।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় তহাখানা পুকুর, রানীবাড়ি ও রানীহাটি গুচ্ছগ্রাম পুকুর, উপজেলা পরিষদ পুকুর এবং ধাইনগর ইউনিয়নের খালে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মোট ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। অবৈধভাবে মাছ শিকার ও ছোট মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

পরে অতিথিরা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।