চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা প্রশাসন এবং সদর মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে দুটি মাটিভর্তি ট্রাক্টর জব্দ করা হয়| এঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আতাহির গ্রামের মো. রবু মন্ডলের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৭)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়| পরে মোবাইল কোর্টে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়| মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ| উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| এদিকে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার হায়াত মোড়ে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ| সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়| করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই করাত-কল পরিচালনার প্রমাণ পান মোবাইল কোর্ট| আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়| এ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্য কর্মকর্তারা| বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয়
গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান
সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের নিরাপত্তা জোরদার
একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা
সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
অবৈধভাবে মাটি উত্তোলন : যৌথ অভিযানে ট্রাক্টর জব্দ জরিমানা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের নিরাপত্তা জোরদার
Aug 25, 2026