বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: September 09, 2026 at 11:49 AM
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হক (৭৫) ইন্তেকাল করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের আটরশিয়া-বাবুপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোফাজ্জল হক ওই গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকেল ৩টায় আটরশিয়া-বাবুপুর গ্রামের একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, বজলার রশিদ সনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হকের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।