ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক ˆত্রৈমাসিক সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক ˆত্র-মাসিক সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) সানাউল মুর্শিদ | সভা পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমš^য়কারী সন্ধ্যা রানী রায়|
এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর সভায় অংশগ্রহণ করেন| সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলা নথি ও রেজিস্টার সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, নথিপত্র হালনাগাদ এবং গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ম্যাসেজ প্রচার ও দেয়াল লিখনের কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান|