বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

Published: May 14, 2026 at 12:04 PM
চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ| একইসঙ্গে ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে| আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চের পাশে বেলুন উড়িয়ে এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী|


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্মার্ট ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানের শক্তি কাজে লাগাতে হবে| এই ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাবে|" অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম অসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী,ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, মোঃ আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপনা করেন মোঃ আমিনুল হক আবির|


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ| মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে| এছাড়া অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে নেমেছে কয়েকশ শিক্ষার্থী| বিকেলে বিজ্ঞান বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষজ্ঞরা উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করবেন| বিজ্ঞান মেলাটি পরিদর্শনের জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে| আগামীকাল এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরন করা হবে|