শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 05, 2026
নাচোল
নাচোল

নাচোলে মোবাইল টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, চোর চক্রের হোতা গ্রেপ্তার

Published: September 05, 2026 at 12:09 PM
নাচোলে মোবাইল টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, চোর চক্রের হোতা গ্রেপ্তার


 নাচোল উপজেলার একটি মোবাইল ফোন টাওয়ার থেকে চুরি যাওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচাািলত ভ্যানগাড়ি সহ চোর  চক্রের মূলহোতাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার পর নাচোল সদর ইউনিয়নের ভেরেন্ডিবাজার এলাকায় অবস্থিত ২টি সিমের যৌথ একটি মোবাইল টাওয়ার থেকে ৫টি ব্যাটারি চুরি হয়। ঘটনায় টাওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাচোল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাগরইল এলাকা থেকে মূল হোতা শ্যামল সিং নামে এক যুবককে চুরিতে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ গ্রেপ্তার করে। শ্যামল নাচোলের কসবা ইউনিয়নের সোনাইচন্ডিহাট বসুন্ধরা এলাকার বিশ্বনাথ সিং এর ছেলে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ভেরেন্ডিবাজার এলাকার একটি আমবাগান থেকে রাত আড়াইটার দিকে আরও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এঘটনায় টাওয়ার কর্তৃপক্ষ গতকাল রাতে মামলা করলে পুলিশ শ্যামলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠিয়েছে।