সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোলাহাট উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে গুজব ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন| আজ দুপুরে ভোলাহাট উপজেলার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান ভুক্তভুগি শিক্ষক ও অভিভাবকরা| সংবাদ সম্মেলনে শিক্ষক সেলিম রেজা ও অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরেই সুনামের সাথে শিক্ষকতার পাশাপাশি অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রাইভেট পড়ান তিনি| গত ১০ মে ˆনমিত্তিক ছুটিতে থাকাকালীন সময়ে স্কুলে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলিম রেজার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়| এসময় প্রধান শিক্ষক রিজিয়া খাতুন কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক সেলিম রেজার নাম বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন অভিভাবকরা| সংবাদ সম্মেলনে কয়েকটি ভুয়া ফেসবুক পেইজ ও আইডির বিরুদ্ধে হেনস্তা ও অপদস্ত করার অভিযোগ তুলেন সহকারী শিক্ষক সেলিম রেজা| এসময় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি| সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সেলিম রেজা, অভিভাবক হুমাইরা খাতুন, রেজাউল করিমসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ| তবে ঘটনার দিন পরীক্ষা চলাকালীন সময়ে আলাদা কোন প্রশ্নপত্র পাওয়া যায়নি বলে জানান ভোলাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লা|
শিরোনাম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ
শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবক নিহত
জার্মানির বিপক্ষে জয়ী কুরাসাও
বিবাহবার্ষিকীতে যমজ সন্তানদের প্রকাশ্যে আনলেন রাম
এখনো হাজারো মানুষের স্বপ্নের রানী অভিনেত্রী শাবানা
কফির বিকল্প হিসেবে মাচা
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মতবিনিময়
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ বলেছেন শিক্ষামন্ত্রী
Printed on: June 15, 2026
May 14, 2026
ভোলাহাট
ভোলাহাটে শিক্ষকের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ
Jun 15, 2026
শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবক নিহত
Jun 15, 2026
জার্মানির বিপক্ষে জয়ী কুরাসাও
Jun 15, 2026
বিবাহবার্ষিকীতে যমজ সন্তানদের প্রকাশ্যে আনলেন রাম
Jun 15, 2026
এখনো হাজারো মানুষের স্বপ্নের রানী অভিনেত্রী শাবানা
Jun 15, 2026