নাচোলে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা/ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নাচোল উপজেলা শাখার উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২দিন ব্যাপী হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল শাখার সভাপতি ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাজাম্মুল হক, উপজেলা মাদ্রসা শিক্ষক সমিতির সভাপতি ও নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও শরীরচর্চা শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মী। খেলাধুলা পরিচালনা করেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইমামুল মুরসালিন পিকু ও গোলাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আবু তালেব খেলার ধারা বিবরণী প্রদান করেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক আনিকুল ইসলাম। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 03, 2026
নাচোল
নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026