বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 02, 2026
নাচোল
নাচোল

নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Published: September 02, 2026 at 02:36 PM
নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি হযরত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, নেজামপুর আলিম মাদ্রাসার সুপার মাহবুব আলম, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন প্রমুখ।

প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।