শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
August 24, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Published: August 24, 2026 at 12:49 PM
ভোলাহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


ভোলাহাট উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৬টার দিকে উপজেলার পল্লীমঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নিহত ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এদিকে, স্থানীয় অনেকেই বলেন, নিহত ব্যক্তি ঘুরে বেড়ানোর সময় তাকে বলতে শুনা গেছে তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশীনাথপুর গ্রামের মোরশেদের ছেলে বাবুল। কিন্তু টাংগাইল জেলার মধুপুর মির্জাপুর থানার ওসি ঠিকানায় খোঁজ নিয়ে তার ঠিকানা নিশ্চিত হতে পারেননি বলে জানান প্রতিবেদককে।