বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 22, 2026
নাচোল
নাচোল

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

Published: August 22, 2026 at 01:45 PM
নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা


নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাফিজুর রহমান, লক্ষীপুর কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল জাব্বার, সদস্য আব্দুল কাইউম, তরিকুল ইসলাম, ইউপি সদস্য তোজাম্মেল, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুনসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুমা খাতুন, স্বাস্থ্য সহকারী মফিজুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।