বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 22, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে বিনামূল্যে প্রয়াস হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প

Published: August 22, 2026 at 01:45 PM
ভোলাহাটে বিনামূল্যে প্রয়াস হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প


ভোলাহাট প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের প্রয়াস হাসপাতালের উদ্যোগে ভোলাহাট উপজেলার রামেশ্বর হাই স্কুল মাঠ সংলগ্ন প্রয়াস কার্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চক্ষু চিকিৎসা কার্যক্রম চলে। পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদে চিকিৎসা প্রদান করা হয়। এসময় মোট পৃথক পৃথক ভাবে ৭৩ ও ৫৫ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, প্রয়াস ইউনিট ব্যবস্থাপক আবু হাসনাত, দলদলী ইউনিয়নে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুসহ অন্যরা। এসময় চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন প্রয়াস হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার অপ্টোমেট্রিস্ট মোহাম্মদ আলী, কম্পিউটার পরীক্ষায় ছিলেন ক্যাম্প কাউন্সিলর আশিকসহ অন্যরা।