বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 20, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Published: August 20, 2026 at 03:09 PM
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ভোলাহাটে বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের ইসলামপুর (নিমগাছী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত রাকিবের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহনপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৩৬৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক জালাল উদ্দিন গুরুতর আহত হন। বাসটি ভুল পাশ দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আজাহার মেম্বারের বাড়ির দেয়ালে ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলটিকে চাপা দেয়।

খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. তামিম উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে হেফাজতে নিয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।