সোমবার ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 17, 2026
August 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: August 17, 2026 at 02:43 PM
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জন সাধারণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলার লক্ষে কাজ করছে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। তারই ধারাবাহিকতায় গত রবিবার থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সেমি ফাইনাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংস্থার মার্জিনা হক অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদিনের প্রতিযোগিতায় হারিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, মাসুদ-উল-হক ইনস্টিটিউট, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও এমএম হক আইডিয়াল স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল ফাইনালে উত্তীর্ণ হয়। প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল-“দুর্নীতি দমনে আইন নয়, জনসচেতনতাই মুখ্য।” পরবর্তী সেমিফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়-“রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে।” 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবুসহ জেলা কমিটির সদস্যরা। 

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. আজিজুর রহমান ও এনামুল হক তুফান।


আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়নীতিবোধ ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে যুক্তিনির্ভর মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ফাইনাল প্রতিযোগিতাও সোমবার অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি দল রানার আপ হয়।