রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বড় তেল শোধনাগার। দেশটির পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে শত শত ড্রোন হামলার ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রবিবার জানান, ১ হাজার ৬০০টির বেশি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, পৃথক দুটি ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। একটি ২১ তলা ভবনে ড্রোন আঘাত করে আগুন লাগলে প্রায় ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয় সোবিয়ানিন জানান, মস্কো অয়েল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন। সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার লক্ষ্য হয়েছে গুরুত্বপূর্ণ এই শোধনাগার। সোবিয়ানিন অভিযোগ করেন, কঠোর নিয়ন্ত্রণে চলা তিন দিনের পার্লামেন্ট নির্বাচন ব্যাহত করতেই ইউক্রেন এই নজিরবিহীন হামলা চালিয়েছে। তবে তার দাবি, হামলার সেই উদ্দেশ্য সফল হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে সর্বশেষ হামলার পর সেই সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় ১৩৮টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে ১০১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তারা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 20, 2026
আন্তর্জাতিক
মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা নিহত ২
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026